সাতক্ষীরার ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আব্দুল মোমেন খান চৌধুরী সান্টুকে সভাপতি, নাছিম ফারুক খান মিঠুকে সাধারণ সম্পাদক এবং সরফরাজ নেওয়াজ খান অর্পকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের পলাশপোল এলাকার খান বাড়িতে পি কে ইউনিয়ন ক্লাব সাতক্ষীরার আয়োজনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু।
সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা ল’ কলেজের প্রিন্সিপাল ড. রবিউল ইসলাম খান, ক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোসলেম, নাসরিন খান রুলি, সহসভাপতি ও দৈনিক সাতক্ষীরার সকাল-এর সম্পাদক তারেকুজ্জামান খান, আবুবক্কর সিদ্দীক, পল্টু বাসার, ইকবাল জমাদ্দার, মিজানুর রহমান মিজা, ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, শেখ সিদ্দিকুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ্দৌলা সাগর, গোলাম কিবরিয়া টোকন, শেখ রফিকুর রহমান লাল্টু, পিপুল খান, কামরুল ইসলাম, সরফরাজ নেওয়াজ খান অর্প, মারুফ আহমেদ খান শামীম, রাজু আহমেদ মুন্না ও রাশিদ হাসান বাবুসহ ক্লাবের সদস্যরা।
আলোচনা শেষে সাতক্ষীরা ল’ কলেজের প্রিন্সিপাল ড. রবিউল ইসলাম খান আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।
ঘোষিত আংশিক কমিটির সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু এবং যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ খান অর্প।
ক্লাব সূত্রে জানা গেছে, নতুন কমিটি আগামী অক্টোবর ২০২৬-এর মধ্যে ৯৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, সাত সদস্যবিশিষ্ট স্ট্যান্ডিং কমিটি, ১১ সদস্যবিশিষ্ট লিগ্যাল এইড কমিটি এবং ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করবে।
সাধারণ সভায় পি কে ইউনিয়ন ক্লাবের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ ম আখতারুজ্জামান মুকুল।







