মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ
মাহমুদুল হাসান

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন জামায়াতের আমিরের মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে ঘেরের বিপুল পরিমাণ মাছ মারা গেছে। ঘের মালিকের দাবি, এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে। সকালে ঘেরে গিয়ে পানিতে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘের মালিক বলেন, রাতের কোনো এক সময় কে বা কারা ঘেরে বিষ প্রয়োগ করেছে। সকালে গিয়ে পানিতে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে থাকতে দেখেন। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

বিজ্ঞাপন