কাশিমাড়ীর প্রাণপুরুষ সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী আব্দুল হামিদ সাহেব এর ১০তম মৃত্যুবার্ষিকী ও রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ২নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে আলহাজ্ব গাজী আব্দুল হামিদ এর স্মরণ সভায় উপস্থিত ছিলেন- কাশিমাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান আকতার ফারুক, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুল হক সরদার, ইউপি সদস্য আনোয়ার হোসেন ঢালী, ইউপি সদস্য এস এম শাহাবুদ্দীন, ইউপি সচিব মোঃ রায়হান কবির, এফডিএস চেয়ারম্যান মাসুম বিল্লাহ, শফিকুল ইসলাম খোকন, মোঃ নেছার ঢালী, মাওলানা তৈয়েবার রহমান, সওকাত মাস্টার প্রমূখসহ ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- ঘোলা গাজী আব্দুল হামিদ মডেল একাডেমী দাখিল মাদরাসার সুপার আশরাফ হুসাইন।







