শ্যামনগর

জোর পূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন

  এম কামরুজ্জামান ১০ এপ্রিল ২০২৫ , ১:৪১:৪৮ অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের সিরাজুল হকের স্ত্রী হাসিনা বেগম গত ১০ এপ্রিল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী  সিরাজুল হক ১৯৯৭ সালের ১৬ জুন  ৫নং কৈখালী ইউনিয়নের ৭৫নং মৌজায় ডিপি-২১৪৬ ও ২২৭৮ নং খতিয়ানে ৬৭৩১, ৬৭৩৮ ও ৬৭৩৪ দাগে মোট ০.৬২ শতক জমি স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল মজিদ কাগুচী পরিবারের নিকট বিক্রয় করেন। দীর্ঘদিন ধরে তারা ঐ জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।
কিন্তু সম্প্রতি আব্দুল মজিদ কাগুচী, তার স্ত্রী  রোমেছা , পুত্র আহম্মদ আলী  ও আবু মুছা  ওই জমির পাশে অবস্থিত হাসিনা বেগমের ভিটাবাড়ির ওপর জবরদখলের চেষ্টা করছেন।
গত ২৮ মার্চ সকালে তিনি বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা নির্মাণাধীন ভবনের রড কেটে নিয়ে যায়। এছাড়া গত ৯ এপ্রিল সকালে অমিমাংসিত জমির সীমানা থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এবং সেগুলো আত্মসাৎ করে। এর প্রতিবাদ করলে তাকে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা  ঘটতে পারে, এজন্য তিনি নিরাপত্তাহীনতায় বসবাস করছেন। তিনি সাংবাদিকদের স্ব স্ব পত্রিকায় লিখনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ।

আরও খবর