এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ২৪ মে ২০২৫ , ৩:১৬:৩৭ অনলাইন সংস্করণ
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমের সাথে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব পরিদর্শন ও গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২৩ মে) বিকাল শ্যামনগর উপজেলা প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল আজম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর মন্ডল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসতিয়াক আহমেদ। আরো বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম মোস্তফা কামাল,কার্যনির্বাহী সদস্য রণজিৎ বর্মন,মেজবাহ বিন আত্তাফ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম, উপকূল স্কুলাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ও শ্যামনগরের বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা।অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুল শুভেচ্ছা দিয়ে বরণ হয়।
স্থানীয় সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ ও কার্যপরিধি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি প্রভাষক সামিউল আজম মনির।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য মোহনা টিভির প্রতিনিধি শেখ আফজালুর রহমান।বক্তারা উপকূলীয় অঞ্চলের সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ব্যাপারে আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন।প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন,প্রয়াত বিচারপতি দেওয়ান আনসার উদ্দিনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শ্যামনগরে সাংবাদিকদের জন্য একটি বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ প্রেস কাউন্সিল দেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তথ্যের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

















