সাতক্ষীরার শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে দুই দোকানিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ জুন) সকালে শ্যামনগর বাসস্টান্ডে প্রমিজ সুইটস্ ও মিষ্টি মহল এন্ড সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, প্রমিজ সুইটস্ ও মিষ্টি মহল এন্ড সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে পঁচা ও বাসি সিরা ও অন্যান্য উপকরণে মিষ্টি তৈরি, মেয়াদ উত্তীর্ণ মিষ্টি দ্রব্য, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, পুলিশ সদস্যবৃন্দ এবং সাংবাদিক সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।