শ্যামনগর

শ্যামনগরে জুলাই সনদ ঘোষণা, সংষ্কার এবং বিচারের দাবিতে এনসিপির আলোচনা সভা

  শ্যামনগর প্রতিনিধি ১৯ জুন ২০২৫ , ২:৫৫:৫০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলার শ্যামনগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে জুলাই ঘোষণা পত্র, মৌলিক সংষ্কার বাস্তবায়নে জুলাই সনদ এবং বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলার এফএম মার্কেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগ্ন সমন্বয়কারী মাহমুদুল ফিরোজ এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন যুগ্ন সমন্বয়কারী ডা: ফারুক হোসেন, সদস্য মেহেদী হাসান, সদস্য মোখলেছুর রহমান সহ আরোও অনেকে।
বক্তারা বলেন, সরকারকে অনতিবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। ২৪শে গনহত্যা যারা ঘটিয়েছে তাদের বিচার করতে হবে।
আলোচনা সভা শেষে ২৪শের গনঅভ্যুত্থানে শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আরও খবর