শ্যামনগরে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে হামলার অভিযোগে থানায় মামলা

প্রকাশিত: ২১ জুন ২০২৫, ০১:১৭ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরা জেলার শ্যামনগরে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে হামলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জুন শ্যামনগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং- (শ্যাম -২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির শ্যামনগর জোনাল অফিসের কয়েকজন বিদ্যুৎ কর্মী বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য আটুলিয়া ইউনিয়নের চুনার ব্রিজ এলাকায় পৌঁছালে মোঃ বাবর আলি সরদারের পুত্র জিয়াউর রহমান (৩৬) গ্যাং তাদের মোটর সাইকেলের গতিরোধ করে কটু ভাষায় গালি গালাজ করতে থাকে এবং অনাকাঙ্ক্ষিত ভাবে হামলা চালায়। এ অনাকাঙ্ক্ষিত হামলায় শ্যামনগর জোনাল অফিসে কর্মরত গোলাম মোস্তফা নামের একজন সহকারী লাইনম্যান মারাত্মক ভাবে জখম হলে স্থানীয়দের সহোযোগীতায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের কর্তব্যরতর চিকিৎসক ডা: মিলন হোসেন জানান, রোগীর শরীজরে মারপিটের যখম পাওয়া গেছে। বিষয়টি জানাজানির পর সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাগন গত ২০ জুন শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয় সাতক্ষীরা পল্লী সমিতির শ্যামনগর জোনাল অফিসের (ডিজিএম) বলেন চলতি জুন আমাদের ক্লোজিং মাস। আমরা আমাদের সকল কর্মচারীকে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য গ্রাহকদের দারে দারে পাঠাচ্ছি, বিদ্যুৎ সংক্রান্ত যদি কোন সমস্যা বা অভিযোগ থেকে থাকে তাহলে আমাদের অফিসকে অবহিত করতে পারে তাই বলে আমাদের কোন কর্মকর্তা কর্মচারীকে মারধর বা মানহানি মুলক কার্যক্রম তাদের সাথে করতে পারেন না। আমরা উপরোক্ত ঘটনার জন্য আইনি সহায়তা গ্রহন করেছি এবং এমন ধরনের কার্যক্রমকে আমরা ধীক্কার জানাচ্ছি।
এদিকে ঘটনার স্থানে অনুসন্ধান কালে এলাকাবাসী জানান, গত কয়েক মাস ধরে গ্রামে চরম লোডশিডিং শুরু হয়েছে। কখনও কখনও ১০-১২ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়। তার উপরে যেটুকু সময় থাকে লো-ভোলটেজের কারনে ফ্যানই ঘোরেনা। আবার বিদ্যুৎ লাইন এত বেশি আপ ডাউন করে যে অনেকের বৈদ্যুতিক সরজ্ঞাম নষ্ট হয়ে যাচ্ছে।
অথচ বিদ্যুৎ বিল আসছে বেশি। এসব কারনে মানুষ জন বিদ্যুৎ অফিসের লোকদের উপর খুব বিরক্ত। এত কিছুর পরও বিদ্যুৎ অফিসের লোকজন আমাদের সাথে খারাপ ব্যাবহার করে, লাইন কেটে দেয়ার হুমকি দেয়। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, বৃহস্পতিবার বিদ্যুৎ অফিসের লোকজন এলাকায় আসলে কয়েক জনের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এলাকাবাসী এই বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান দাবি করেন।

বিজ্ঞাপন