ডেস্ক রিপোর্ট ১৫ জুলাই ২০২৫ , ২:১৮:৪৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিঞ্চী গ্রামের প্রধান সড়কটি বছরের পর বছর ধরে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মানুষ চলাচল করলেও এখনো উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুমে রাস্তা কাদা ও জলাবদ্ধতায় পরিণত হয় দুর্ভোগের এক প্রতীকে। হাঁটুসমান কাদা ও কর্দমাক্ত পরিস্থিতির মধ্য দিয়েই পাড়ি দিতে হয় স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, বর্ষায় চলাচল দুর্বিষহ হয়ে ওঠে। অসুস্থ রোগী থাকলে তাকে নিয়ে গ্রামের বাইরে যাওয়া হয়ে পড়ে বড় চ্যালেঞ্জ। অ্যাম্বুল্যান্স তো দূরের কথা, সাধারণ ভ্যান বা মোটরসাইকেলও প্রবেশ করতে পারে না। অনেক সময় খাটিয়ায় করে রোগীকে কাদামাটির পথ পাড়ি দিয়ে নিয়ে যেতে হয়, এতে রোগীর অবস্থা আরও খারাপ হয়।
এ রাস্তায় চলাচলের সবচেয়ে বড় ভুক্তভোগীদের মধ্যে অন্যতম শিক্ষার্থীরা। প্রতিদিন স্কুলে যাতায়াত করতে গিয়ে তাদের কাদা-পানিতে ভিজে পড়তে হয়। বর্ষা মৌসুমে অনেকেই স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, ফলে তাদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটে।
কৃষকরাও কম বিপাকে নেই। ধান, সবজি কিংবা মাছ বিক্রির জন্য বাজারে সময়মতো পৌঁছাতে না

















