শ্যামনগর

মহান বিজয় দিবস উপলক্ষে শ্যামনগরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

  এম কামরুজ্জামান, শ্যামনগর প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৪ , ৪:০৫:৫০ অনলাইন সংস্করণ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনের এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ ডিসেম্বর বিকাল ৩ টায় সরকারি মহসিন ডিগ্রী কলেজ মাঠে উক্ত খেলায় টসের মাধ্যমে শুরু হয়।শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ব্যাট করতে নেমে ১২ ওভারের খেলায় ১০৯ রান করে।

অপার দিকে উপজেলা প্রশাসন ১১০ রানের টার্গেট করে খেলায় নেমে ১২ ওভারে ৮০ রান সংগ্রহ করে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের টিমের অধিনায়কের দায়িত্ব পালন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী প্রভাষক সামিউল ইমাম আজম মনির,ও উপজেলা প্রশাসনের টিমের অধিনায়কের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত।

আরও খবর