শ্যামনগরে ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানের ব্যাপক গণসংযোগ

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার (১১ নভেম্বর) সারাদিনব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা থেকে শ্যামনগর উপজেলার সোনারমোড় মৎস্য আড়ৎ ও সোনারমোড় বাজারে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন তিনি। এরপর তিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনিরের পিতা ও বিএনপির প্রতিষ্ঠাকালীন উপজেলা সভাপতি মরহুম নজরুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করেন।

বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা সদরের বাজার এলাকাজুড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন ড. মনিরুজ্জামান।
এসময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

গণসংযোগে উপস্থিত ছিলেন,  এডভোকেট আব্দুস সালাম খান (সহ-সাধারণ সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি), জেলা বিএনপির সদস্য জিএম লিয়াকত আলী, আলহাজ্ব সোলায়মান কবির, অ্যাডভোকেট আশেক এলাহি মুন্না, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির নেতা জহুরুল হক আপ্পু, সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, পৌর বিএনপি নেতা আব্দুল হামিদ, যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, কৃষক দলের আহ্বায়ক গাজী নুরুজ্জামান, সদস্য সচিব আবুবক্কর সিদ্দিক, তাঁতী দলের সদস্য সচিব শাহিনুর ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ প্রমুখ।

নেতাকর্মীরা জানান, আগামী নির্বাচনে জনগণ বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন