মহান বিজয় দিবস উপলক্ষে সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) পক্ষ থেকে বিধবা, অসহায় ১৪৬টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। (১৬ ডিসেম্বর) সোমবার সকাল ১১ টায় সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের চকবারা কার্যালয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবার জন্য চাল- ১০কেজি ,আলু- ২কেজি, মুসুরি ডাল-১কেজি,সয়াবিন তেল- ১কেজি, পেয়াজ–১কেজি প্রদান করা হয়। মোঃ হাবিবুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসসিএফ এর উপদেষ্টা এম. ফরহাদ হোসেন। তিনি বলেন সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন ২০১৫ সাল থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আমাদের আজকে এই অনুষ্ঠান। তিনি উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ হাফেজ মাহমুদুল হাসান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে এসসিএফ এর খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ণ
HridoyBarta








