শ্যামনগর

একই দিনে দুই দলের হয়ে বাবা-ছেলের মনোনয়ন জমা

  ডেস্ক রিপোর্ট ২৯ ডিসেম্বর ২০২৫ , ৫:৩২:৫২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মনোনয়নপত্র জমার শেষ দিনে ঘটলো ব্যতিক্রমী দৃশ্য একই সংসদীয় আসনে দুই ভিন্ন রাজনৈতিক দলের হয়ে বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দিলেন। ফলে নির্বাচনী মাঠে শুরুতেই রীতিমতো আলোচনার ঝড়!
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমানোর শেষ সময়ের আগে উপস্থিত হন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার।
মনোনয়নপত্র জমাদানকারীরা হলেনসাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজা, এবং তারই ছেলে জাতীয় পার্টির (রুহুল আমিন হাওলাদার) প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ।
বিকেল ৩টার দিকে নিজেই জেলা রিটার্নিং অফিসে এসে মনোনয়নপত্র জমা দেন হোসাইন মোহাম্মদ মায়াজ। প্রায় একই সময়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা দলীয় প্রার্থী এইচ এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। একই সংসদীয় আসনে বাবা-ছেলে প্রতিদ্ব›িদ্বতায় নামলে নির্বাচনী মাঠে কী প্রভাব পড়বে, তা এখন দেখার অপেক্ষা।

আরও খবর