শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামে বিদ্যুতের তারের স্পর্শে মুনছুর কাগুচী (৬০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামের মৃত্যু আলী বকস কাগুচীর ছেলে। ঘটনাটি ঘটেছে সকাল আনুমানিক আটটার সময় মৃত ব্যক্তির গম ক্ষেতের পাশে ঘটনাটি ঘটে, খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে। এ ঘটনায় শ্যামনগর থানায় ইউডি মামলা হয়েছে। এলাকাবাসী জানায়, মুনছুর কাগুচী গত ৭ জানুয়ারি (মঙ্গলবার) সকালে তার গম খেতে ঘাস পরিষ্কার করতে যায়। ঘন কুয়াশার কারণে পাশের বিদ্যুতের তারের লাইন দেখতে পাইনি,লাইনের তারে মুনছুর কাগজী খেত থেকে ওঠার সময় অসাবধানবশত বিদ্যুতের তারের স্পর্শে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্লা হুমায়ুন কবীর বলেন বিদ্যুৎ স্পর্শে মুনছুর কাগুচী মারা গেছে, খবর পেয়ে লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত শ্যামনগর থানায় ইউডি মামলা গ্রহণ করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।