সাংবাদিক সাহেব আলীর আম্মার মৃত্যুতে হৃদয় বার্তা’র শোক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার শ্যামনগর প্রতিনিধি সাংবাদিক সাহেব আলীর আম্মা নুরজাহান বেগম (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে খুলনার ডুমুরিয়া এলাকায় বড় ছেলে ফারুক সরদারের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রায় এক সপ্তাহ আগে শারীরিক অসুস্থতার কারণে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা সুস্থতা ফিরে এলে তাকে বড় ছেলের বাড়িতে নেওয়া হয়। সেখানে অবস্থানকালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর জানাজার নামাজ শেষে দাতিনাখালী পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা পরিবার। একই সঙ্গে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এক শোকবার্তায় হৃদয় বার্তা’র সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন, নির্বাহী সম্পাদক আহসানুর রহমান রাজীব, ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, শ্যামনগর ব্যুরো এম কামরুজ্জামান, নিজস্ব প্রতিনিধি মো. আবু রায়হান, মো. মনিরুল ইসলাম প্রমুখ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন