ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ণ
সাহাদাত হোসেন রাজ

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি ব্রহ্মরাজপুর বাজার হয়ে ভালুকা চাঁদপুর, কোমরপুর, ধুলিহর, দামারপোতা ও মাটিয়াডাঙ্গাসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

তাকদীর আহসান রুবেল ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শোভাযাত্রায় তাকদীর আহসান রুবেল বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। আগামী নির্বাচনে জনগণ তাঁকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান তুহিন, বিএনপি নেতা গোলাম মোস্তফা বাবু, শাহাজান সিরাজি, জমাত আলী, জাহারুল ইসলাম, মো. ইউসুফ আলী, আফছার আলী, আব্দুল আলী, ইলিয়াস বাবু, মোহাম্মদ আলী, আমিনুর রহমান বাবু, রফিকুল ইসলাম, ইউপি সদস্য মিনহাজ মোর্শেদসহ ছাত্রদল, যুবদল ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা।

শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বিজ্ঞাপন