সাতক্ষীরার নগরঘাটা বিথি আইডিয়াল স্কুলে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মহব্বত আলী সরদার, বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়লসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে বৃক্ষরোপণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।







