সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ৬৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদক উদ্ধার করেছে এসআরবি। এ সময় ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। ফাতেমা খাতুন ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় এসআরবি-৬-এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ফাতেমা খাতুন ও একই গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৩)কে আসামি করে দেবহাটা থানায় মামলা করেছেন। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় করা হয়েছে। মামলার নম্বর-০১, তারিখ ৩ অক্টোবর ২০২৬।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, এসআরবি বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছে। আটক ফাতেমা খাতুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।







