শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ণ
এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো

সাতক্ষীরার শ্যামনগরে ফুলগাছের পোকা দমন করতে গিয়ে গাছ থেকে পড়ে শাহিনুজ্জামান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিনুজ্জামান ওই ইউনিয়নের ইসরাফিল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলগাছের পোকা কাটতে গিয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন শাহিনুজ্জামান। পরে তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শাহিনুজ্জামানের মরদেহ তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বিজ্ঞাপন