তালায় জলবায়ু ও জেন্ডার বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রিসার্চ ইনেটিয়েটিভস বাংলাদেশ (রিব) সংস্থার আয়োজনে মঙ্গলবার ২৭ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশে রুপান্তরকালীন ন্যয্যতা ২০২৬ সংলাপে রিব পরিচালক সুমাইয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।
অন্যান্যের মধ্যে সংলাপে অংশ নেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের আলেয়া খাতুন, প্রভাষক অচিন্ত্য সাহা, সাংবাদিক এম এ ফয়সাল, রিব কর্মকর্তা সাইয়েদ নাভিদ আঞ্জুম হাসান, চৈতন্য দাস, ইউপি সদস্য খশরু রহমান প্রমুখ।







