সুন্দরবনে বন বিভাগের যৌথ অভিযান আটক ৭

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ
এম কামরুজ্জামান শ্যামনগর ব্যুরো:
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকারের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে দুটি ডিঙি নৌকা, মাছ ধরার সরঞ্জাম ও প্রায় ১৫০ কেজি মাছ জব্দ করেছে বন বিভাগ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে পৃথক দুটি অভিযান চালানো হয়। প্রথম অভিযানে পুষ্পকাঠি অভয়ারণ্য কেন্দ্রের তালতলি খাল থেকে একটি ডিঙি নৌকা, কাঁকড়া ধরার ৫৭টি আটুন ও তিনটি ড্রাম জব্দ করা হয়। অপর অভিযানে কদমতকলা স্টেশনের ফিরিঙ্গি খালের অভয়ারণ্য অংশ থেকে একটি ডিঙি নৌকাসহ সাতজনকে আটক করা হয়। এ সময় ৩০০ ফুট ফাঁস জাল, প্রায় ১৫০ কেজি মাছ, পানির নয়টি ড্রাম, দুটি হুক, একটি কুড়ালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটক কৃতরা হলেন, শ্যামনগর উপজেলার পাশ্বেমারি এলাকার তৈয়ব আলী, শাহাবাজ আলী, আইয়ুব আলী গাইন, ওয়াহিদুল ইসলাম, ছালাম গাইন, আব্দুর রউফ ও মো. আলিম।
বন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জব্দ করা নৌকা ও সরঞ্জামের বিষয়ে বন আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন।
বিজ্ঞাপন