সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত চার পলাতক আসামি ও নিয়মিত মামলার এক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত দেড়টার দিকে দেবহাটা থানা পুলিশের একাধিক কর্মকর্তা ও সদস্যের নেতৃত্বে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই সাহিদুল আলম, এসআই মো. জাকারিয়া শেখ, এসআই মো. সোহাগ মিয়া, এসআই মো. বেলায়েত হোসেন ও পিএসআই বিপ্লব মালাকার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটার পূর্ব কুলিয়া গ্রামের দ্বীন আলী মোল্লার ছেলে গফফার মোল্লা, আতাপুর গ্রামের নুর আলী গাজীর ছেলে লতিফ গাজী (৫০), বড়শান্তা গ্রামের ফারুক সর্দারের ছেলে মো. ফেরদাউস (২৫) এবং পুষ্পকাটি গ্রামের মৃত মালেক গাজীর ছেলে মো. মনিরুল ইসলাম।
এদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি তমা সাহাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা তন্ময় সাহার স্ত্রী। বর্তমানে খুলনা সদর থানার ২৩ নম্বর ওয়ার্ডের সামছুর রহমান রোডের সিটি কলেজ তালতলা এলাকায় রুমনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
এ অভিযানে নেতৃত্ব দেন দেবহাটা থানার এসআই আহম্মদ আলী। তাঁর সঙ্গে ছিলেন এএসআই মো. সাগর শেখসহ পুলিশের একটি দল।
দেবহাটা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচ আসামিকে শুক্রবার (৩০ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।







