আশাশুনি প্রেসক্লাবে কেক কেটে হৃদয় বার্তার বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ণ
আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আশাশুনিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় আশাশুনি প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হৃদয় বার্তার আশাশুনি উপজেলা প্রতিনিধি আবু হাসান চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান।
আশাশুনি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক লিংকন আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব ও সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি শাহিদুর রহমান অন্যান্য অতিথিকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে উপস্থিত অতিথিরা পরস্পরকে কেক খাইয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

বিজ্ঞাপন