আশাশুনিতে উপজেলা পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা রিভিউ ও বৈধতাকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। কামাল হোসেনের সঞ্চালনায় সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সমাজ সেবা, প্রাণি সম্পদ, যুব উন্নয়ন কর্মকর্তাগণের প্রতিনিধি, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, সিপিপি উপজেলা টিম লীডার আঃ জলিল, সুশীলনের নাদিম প্রমুখ আলোচনা রাখেন।
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা রিভিউ সভা
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ণ
HridoyBarta







