খুলনার কয়রায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, মোড়কে আগাম তারিখ লেখা এবং অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় দুই ব্যবসায়ীকে মোট ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কালনা বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।
আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও মোড়কে আগাম তারিখ লেখার অভিযোগে সোয়াদ ফুডসের মালিক মাহমুদ আলীকে দণ্ডবিধির ১৮৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় মিন্টু বেকারির মালিক মহররম সরদারকে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩-এর ১৮ ধারায় আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়।







