তালা

নগরঘাটায় সাবেক যুবদলের পক্ষ থেকে কর্মী সমাবেশ ও মতবিনিময়

  মো: আবু রায়হান ১৭ নভেম্বর ২০২৪ , ৩:৫২:৩৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি চার রাস্তার মোড়ে রবিবার (১৭নভেম্বর) সন্ধ্যায় সাবেক যুবদল নগরঘাটা ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন সাবেক যুবদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, ইউনিয়ন যুবদলের আহবায়ক এরশাদ হোসেন মিলন, সদস্য সচিব মাসুম বিল্লাহ বাচ্ছু, স্বেচ্চাসেবক দলের সভাপতি সিরাজুল ইসলাম মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: নুরুজ্জামান মুকুল, ইউনিয়ন ছাত্রদল সভাপতি সেলিম হোসেন, এস এম পলাশ, শাহীন হোসেন, মহব্বত আলী, ইমরান হোসেন, তরিকুল ইসলাম, বজলুর রহমান, সাইফুল ইসলাম, সোহাগ হোসেনসহ ইউনিয়ন পর্যায়ে বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর