সাতক্ষীরা সাংবাদিক ক্লাব : সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ এর মাতা দিলারা খাতুন (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্নাৃ..রাজিউন)। শনিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৬ কন্যাসহ নাতি-নাতিন, আত্মীয়-স্বজন ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে সাতক্ষীরা সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, সভাপতি এস এম মহিদার রহমান, সিনিঃ সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি শেখ আব্দুল আলিম, সাধারণ সম্পাদ তৌফিকুজ্জামান লিটু, সহ-সাধারণ সম্পাদ শেখ সিদ্দিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদ মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম সোহরাব হোসেন, অর্থ সম্পাদক এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক মোঃ আতিকুজ্জামান, ক্রীড়া সম্পাদক মোঃ আবীর হোসেন লিয়ন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু হুরাইরা, আইন সম্পাদক এ্যাড এ বি এম সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন, কার্যকরী সদস্য মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, কে এম আনিছুর রহমান, নূর মোহাম্মাদ পাড়, মোঃ মুনসুর রহমান, মোঃ মোরশেদুল হক, মোঃ আব্দুস সালাম পান্না, মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক : সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ এর মাতা’ দিলারা খাতুনের মৃত্যুতে মরহুমার রুহের মাগফিরাত কামনাসহ শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
উল্লেখ্য, তিনি শনিবার (১১ জানুয়ারি ‘২৫) সকাল সাড়ে আটটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
অধ্যক্ষ আবু আহমেদের মাতার মৃত্যুতে বিভিন্ন সংগঠেনর শোক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০৩:২৬ অপরাহ্ণ
HridoyBarta








