নগরঘাটায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ অপরাহ্ণ
HridoyBarta

তালা উপজেলার নগরঘাটায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল (২ ফেব্রæয়ারি) রবিবার বিকালে ৪ ঘটিকায় তালা উপজেলার নগরঘাটা পোড়ার বাজার শাখার অভ্যন্তরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় নগরঘাটার সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান মোড়ল। ব্যাংকের শাখা ব্যবস্থাপক জনাব রইস উদ্দিন সাহেবের সভাপতিত্বে এবং অত্র শাখার আউটলেট অপারেশন ম্যানেজার সাহাজউদ্দিন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের মূল বক্তব্য পেশ করেন নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার।
তিনি বলেন, একসময় নগরঘাটার বাজারে তেমন কোনো বড় ব্যবসায়ী ছিল না, এখন আল আরাফাত ইসলামী ব্যাংক পি এল সি এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় নগ ঘাটা পোড়ার বাজার উন্নয়ন হচ্ছে যার সুফল নগরঘাটার বাজারের সকল স্তরের মানুষ ভোগ করছে। পরে তিনি এলাকার শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন এ ধরনের উদ্যোগকে অন্যান্যরা অনুসরণ করবে। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান মোড়।

বিজ্ঞাপন