দেবহাটা প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৫ , ২:১৬:২৩ অনলাইন সংস্করণ
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা এ সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মাতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ইমরান বাশার, আনসার-ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুনসহ বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ প্রতিনিধিসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে কঠোর নজরদারি ও সড়কের পাশে যাদের মৎস্য ঘের রয়েছে তাদের সুরক্ষা ভেড়িবাঁধ নির্মাণের নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় ইউএনও মিলন সাহা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক উন্নয়নের ধারা এগিয়ে নিতে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সকল দপ্তর, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

















