নিজস্ব প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ৩:৪৫:৫৮ অনলাইন সংস্করণ
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
তিনি তার প্রতিটি নির্বাচনী জনসভা ও গণসংযোগ শেষে নিয়মিতভাবে বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করছেন বলে জানান।
শনিবার সকালে দেওয়া এক বিবৃতিতে কাজী আলাউদ্দীন বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া এখন অত্যন্ত প্রয়োজন। তিনি শুধু রাজনীতিক নন—বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক।”
তিনি আরও বলেন, “মমতাময়ী নেত্রী খালেদা জিয়ার সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অত্যাবশ্যক। তাঁর আরোগ্যের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন আশার সেতু গড়ে উঠবে। তাই আসুন, আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য হাত তুলছি আল্লাহর দরবারে।”
দেশবাসীর ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাজী আলাউদ্দীন আশা প্রকাশ করেন—“জনতার দোয়া, ভালোবাসা ও শুভকামনায় খুব দ্রুতই আমাদের নেত্রীর শারীরিক অবস্থার উন্নতি হবে। তিনি আবারও জাতির কল্যাণে নেতৃত্ব দিতে সক্ষম হবেন—এ বিশ্বাসই আমাদের শক্তি ও প্রেরণা।”

















