দেবহাটা প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ৪:১৯:৪৬ অনলাইন সংস্করণ
দেবহাটার ঐতিহ্যবাহী টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ফল প্রকাশ ও কল্যান তহবিল হতে বৃত্তি প্রদান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১ জানুয়ারী স্কুল মিলনায়তনে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মিলন সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্নসচিব আলহাজ্ব মোঃ সলিমুল্লাহ।
স্কুলের শিক্ষক হাসান রেজা মুকুলের সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাছুম হোসেন,৬ নম্বর বিএনপির ওয়ার্ড সভাপতি জুলফিকার আলী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, স্কুলের প্রাক্তন ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রাক্তন ছাত্র নটরডেম কলেজের শিক্ষার্থী শামীম হোসেন, প্রাক্তন ছাত্রী শারমিন সুলতানা প্রমুখ। এ সময় স্কুলের কল্যাণ তহবিল হতে অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদান ও পরীক্ষায় উত্তীর্ণদের প্রগতি পত্র এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
পরবর্তীতে ষষ্ঠ ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়, এসময় আরো উপস্থিত ছিলেন বর্তমান ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও সুধীজনরা|

















