দেবহাটা প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ২:৩৭:২৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা–২ (সদর–দেবহাটা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দেবহাটার পারুলিয়াস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা–২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাতক্ষীরা–২ আসনের পরিচালক প্রভাষক ওমর ফারুক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল এবং কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইয়াছিন আলী, সাংবাদিক রাজু আহমেদসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা। এ সময় তারা দেবহাটার অতীত ও বর্তমান নানা সমস্যা তুলে ধরে ভবিষ্যৎ উন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত উপস্থাপন করেন।
সভায় বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “৭১ ও ২৪-এর চেতনা ধারণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে হারামের একটি টাকাও গ্রহণ করব না। আমার কাছে আসতে কোনো দালাল বা মাধ্যমের প্রয়োজন হবে না।”
তিনি আরও বলেন, সাতক্ষীরা–২ আসনের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিতে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা রয়েছে।

















