আশাশুনি প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ , ৩:০২:০৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার ৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১৭১টি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ১১৪০ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও অনুপস্থিত ছিল ৪৫৯ জন। ফলে অংশ নেয় ৬৮১ জন পরীক্ষার্থী।
উপজেলার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মহিলা কলেজ এবং আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, আশাশুনি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ রব এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ও উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। তাঁদের দিকনির্দেশনা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্বরত কর্মকর্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে কঠোরভাবে দায়িত্ব পালন করেন।

















