আশাশুনি

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

  আশাশুনি প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৬ , ৩:৩০:৫৬ অনলাইন সংস্করণ

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে কর্মসূচি পালন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ নীতিশ কুমার গোলদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আর এম ও ডাঃ প্রসুন কুমার মণ্ডল, মেডিকেল অফিসার ডাঃ আমিনুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান প্রমূখ।
সভায় ষাটোর্ধ্ব ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্য বিধি বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালী বের হয়।

আরও খবর