সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক মোঃ শহীদুল ইসলাম ‘প্রদর্শক’ থেকে ‘প্রভাষক’ পদে পদোন্নতি লাভ করেছেন। তার এই গৌরবময় অর্জনে কলেজের সাধারণ শিক্ষার্থী ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শিক্ষার্থীরা জানান, মোঃ শহীদুল ইসলাম স্যারের এই অর্জন তার মেধা, শিক্ষা-অনুরাগ, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। একজন আদর্শ শিক্ষক ও শিক্ষার্থীবান্ধব ব্যক্তিত্ব হিসেবে তার অবদান সর্বজনবিদিত।
তার এই অগ্রযাত্রায় আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, “স্যারের এই পদোন্নতি আমাদের অত্যন্ত আনন্দিত ও গর্বিত করেছে। আমরা বিশ্বাস করি, উনার হাত ধরে সাতক্ষীরা সরকারি কলেজ তথা উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষা ও গবেষণার মান আরও অনেক দূর এগিয়ে যাবে।”
শিক্ষার্থীবৃন্দ শ্রদ্ধেয় শিক্ষক মোঃ শহীদুল ইসলাম স্যারের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং কলেজের সার্বিক কল্যাণে তার ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।