শ্যামনগর

এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

  মোঃ সাহেব আলী, শ্যামনগর প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ , ১:৫৫:৩৮ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ এবং সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় শ্যামনগর প্রেসক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলন, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের কারণে তিনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের নৈতিক অবস্থান হারিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে তারা সংসদ সদস্য পদ থেকেও তাকে অপসারণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ লাবিব হাসান নাহিদ, হাফেজ মনিরুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচি শেষে বক্তারা বলেন, তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও খবর