কালিগঞ্জে ২০ কৃষককে লেবুর চারা ও সার বিতরণ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও ভার্মি কম্পোস্ট সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে পাঁচটি করে ফলন্ত লেবুর চারা ও এক ব্যাগ করে ভার্মি কম্পোস্ট সার দেওয়া হয়।

কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন কৃষকদের হাতে চারা ও সার তুলে দেন। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, সাংবাদিক ফজলুল হকসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ফলের বাগান সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে লেবুর চারা ও জৈব সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী কৃষকেরা।

বিজ্ঞাপন