আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধে অ্যাডভোকেসি

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তি

বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আশাশুনি উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের OCA-OD কার্যক্রমের আওতায় কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের (CAP) অংশ হিসেবে এ সংলাপের আয়োজন করে উদারতা ইয়ুথ ফাউন্ডেশন।

নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। “Enhancing Adolescent Girls’ Participation in Preventing Child Marriage in Assasuni, Satkhira” শীর্ষক কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের আওতায় “Adolescent Girls’ Voice and Community Accountability Advocacy Dialogue on Child Marriage Prevention in Assasuni” শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে বাল্যবিয়ে প্রতিরোধ, জন্মনিবন্ধনসংক্রান্ত জালিয়াতি রোধ, নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ, গণমাধ্যম সাক্ষরতা বৃদ্ধি এবং অনলাইনে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কিশোরীদের অধিকার ও সুরক্ষা জোরদারে স্থানীয় পর্যায়ে অ্যাডভোকেসি এজেন্ডা প্রণয়ন এবং ‘ইয়ুথ অ্যান্ড গার্লস ওয়াচ টিম’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ।

সংলাপটি সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন। অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করেন জুবায়ের আহম্মেদ এবং সহযোগিতা করেন আরিফ বিল্লাহ।

সংলাপে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বাল্যবিয়ে প্রতিরোধ এবং কিশোরী ও তরুণীদের ক্ষমতায়নে যুব সংগঠনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন