সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর স্কলারশীপ ছাত্র -ছাত্রীদের অভিভাবকদের সাথে নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯ টায় স্কুলের অফিস কক্ষে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কো চেয়ারম্যান কামাল উদ্দিন,
আরো বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক শেখ মেহেদী হাসান, শ্রেণী শিক্ষক রায়হান পারভেজ, সিনিয়র সহকারী শিক্ষক (গণিত) মোঃ সাদিকুর রহমান, অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন শেখ কামরুল ইসলাম, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম।







