Hridoy Barta

ছাত্রদের কাছে ধুমপান সামগ্রী বিক্রি না করতে শিক্ষকদের ক্যাম্পেইন

প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৯ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরায় ধুমপান বিরোধী ক্যাম্পেইন করেছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় শহরের আমতলা মোড়ে মুদিখানা ও চায়ের দোকানে এই ক্যাম্পেইন করেন তারা। এতে অংশ নেন প্রতিষ্ঠাণটির সব শিক্ষকরা।
সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন বলেন, আমাদের শিক্ষার্থীরা মাঝে মধ্যে রাস্তাঘাটে ধুমপান করে। শিক্ষার্থীরা যাতে করে ধুমপান থেকে বিরত থাকে সেজন্য আমাদের আজকের এই ক্যাম্পেইন এটাকে মাদক বিরোধী ক্যাম্পেইন বলা যায়। ছেলেরা যদি মাদক সেবন করে বা ধুমপান করে তাহলে তাদের ভবিষ্যত অনিশ্চিত, অন্ধকার। তারা যেন দক্ষ জনশক্তিতে রুপান্তর হতে পারে সেজন্য এই ক্যাম্পেইন। যারা ধুমপান সামগ্রী বিক্রি করে সব প্রতিষ্ঠাণে এই ক্যাম্পেইনটা আমরা করছি।
তিনি বলেন, দোকানীদের বলছি তারা যেন ছাত্রদের কাছে ধুমপান সামগ্রী বিক্রি না করে ও কোন ছাত্র আসলে যেন ছবি তুলে আমাদের খবর দেয়।
ক্যাম্পেইনে কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন, চীফ ইন্সটেক্টর আরএসসি আব্দুল আলিম, শিক্ষক রজ্ঞন কুমার সরকার, আনিছুর রহমান, মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠাণটির পক্ষ থেকে নতুন বছরের ক্যালেন্ডার উপহার দেয়া হয় দোকানীদের।

বিজ্ঞাপন