সাতক্ষীরা টেকনিক্যাল স্কুলে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টায় কলেজের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর রচনা প্রতিযোগিতা এবং হামদ-নাত পরিবেশন করেন শিক্ষার্থীরা।

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চিফ ইন্সট্রাক্টর রঞ্জন কুমার সরকার, চিফ ইন্সট্রাক্টর মো. আনিসুর রহমান, ইন্সট্রাক্টর মোস্তাফিজুর রহমান, মোস্তফা বাকি বিল্লাহ, মো. শরিফুল ইসলাম, মুস্তাকিন ইজাজ রসুল, আসাদুজ্জামান, আসমাতুল্লাহ, রেজওয়ানা সুলতানা, মিফতাহুল জান্নাত, স্বপ্না রানী ঘোষ ও ধর্মীয় শিক্ষক মাওলা রুহুল কুদ্দুসসহ শিক্ষকরা।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের তাঁর আদর্শ অনুসরণ করে জীবন গঠনের আহ্বান জানান।

বিজ্ঞাপন