মারুফ হোসাইন ১৪ জানুয়ারি ২০২৫ , ৩:৪৫:১৯ অনলাইন সংস্করণ
বর্ণাঢ্য আয়োজন আর লাখো জনতার ঢল ছিল তালা উপজেলা ধানদিয়ার ফুলবাড়ী মাঠে পাঁচপাড়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে। গত ১৩ জানুয়ারি (সোমবার) পাঁচপাড়ায় এ ঐতিহাসিক মাহফিল অনুষ্ঠিত হয়। দারুল উলুম পাঁচপাড়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আসাদুর রহমান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব ।
দীর্ঘদিন পরে কাছে পেয়ে লাখো জনতা হাবিবকে হাতের ইশারায় সম্বোধন জানাই, এ সময় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমি আগামীতে এমপি হলে জনগণের মনের আশা পূরণ করতে অঙ্গীকারবদ্ধ এবং সারা জীবন আপনাদের হাবিব হয়ে থাকতে চাই এবং আলেম-উলামাদের সবসময় সম্মানের সহিত চোখে যেন দেখতে পারি।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে দশটা ২৫ মিনিট থেকে দীর্ঘ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের একজন সাড়া জাগানো জনপ্রিয় আলেম মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া বক্তৃতার শুরুতেই তিনি আরাফাতের ময়দানে জিয়াউর রহমানের নিম গাছ লাগানোর মানবিক ইতিহাস তুলে ধরেন। ঐদিন লাখো জনতা তাকে একনজর দেখা এবং তার কথা শোনার জন্য চাতক পাখির মতো বসে ছিল দীর্ঘ সময় ধরে মাহফিলের সর্ব বিষয়ে দেখভাল ও সহযোগিতা করেছিলেন ইউনিয়নের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম এছাড়াও এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চল থেকে আসা সম্মানিত ওলামায়ে কেরাম এবং উপজেলা জেলা পর্যায়ে নেতৃবৃন্দ।

















