সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিনিধি:
“হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরা জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। তিনি উপস্থিতিতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম  মনিরুল ইসলাম মিনি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, এস্টিমেটার মো. মফিজুর রহমান, প্রধান সহকারী মো. ইব্রাহিম হোসেন রিপন ও ক্যাশিয়ার শংকর কুমার বিশ্বাস।
এছাড়াও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক মনিরুজ্জামান মনি, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান এবং হাই সোয়া সংস্থার জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা সুস্থ ও নিরাময়ী জীবনযাপনে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার সঠিক নিয়মসমূহ প্রদর্শন করা হয়। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন