তালা

তালায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৭ ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা

  তালা প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৫ , ১১:৪১:৫৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তালায় ওষুধ প্রশাসনের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে ৭টি ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তালা উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার ওষুধ পরিদর্শক বাশারত হোসেন এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা ও সদস্যরা।

জানা গেছে, তালা সদর হাসপাতালের সামনে অবস্থিত ফার্মেসিগুলোর মধ্যে আবিরন ফার্মেসি: ৫ হাজার টাকা, সাবা ফার্মেসি: ৩ হাজার টাকা, সাচ্চু ফার্মেসি: ২ হাজার টাকা, তাসা ফার্মেসি: ২ হাজার টাকা, জোহরা ফার্মেসি: ৩ হাজার টাকা, নওশাদ ফার্মেসি: ৫০০ টাকা ও মদিনা ফার্মেসি: ৫০০ টাকা জরিমানা করা হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার বলেন, “ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ না করে, সে জন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

আরও খবর