পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আশাশুনিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। দেশের অন্যান্য স্থানের মতোই এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৯ আগস্ট) চাপড়া রেভারভিউ কেওড়া পার্কে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
বৃক্ষরোপণ কর্মসূচি নেতৃত্ব দেন আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও তাদের পরিচর্যা করার পরামর্শ দেন।
চাপড়া রেভারভিউ কেওড়া পার্কে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক সুজন মিত্র, আনসার কমান্ডার পিসি ইসলাম চৌধুরী, উপজেলা আনসার প্লাটুন কমান্ডার মোছাঃ মারুফা খাতুন এবং স্ব স্ব ইউনিয়নের দলনেতা, দলনেত্রীসহ বিপুলসংখ্যক ভিডিপি সদস্যরা।
কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা।







