কালিগঞ্জ প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৫ , ৩:১৭:৪৯ অনলাইন সংস্করণ
শরতের পড়ন্ত বিকাল, দুর্গাপূজার আনন্দঘন আমেজ পেরিয়ে এক অনন্য আয়োজন কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসসহ স্থানীয় অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী। বক্তব্য রাখেন সাংবাদিক ড. মিজানুর রহমান, শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, গাজী মিজানুর রহমান, এসএম আহমাদুল্লাহ বাচ্চু, হাফিজুর রহমান শিমুল, শেখ রাকিবুল হাসান প্রমুখ।
ইউএনও অনুজা মন্ডল বলেন, “সাংবাদিক ভাইদের আমি যতটা আশা করেছিলাম, তার চেয়ে অনেক বেশি আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি। দুর্গাপূজায় আপনাদের পেশাদার দায়িত্ব পালনের কারণেই কালিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হয়েছে।”
তিনি আরও বলেন, বদলি হয়ে চলে যাওয়া সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাসের অবদানের কথাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন। একইসাথে তিনি প্রতিশ্রুতি দেন, একজন সরকারী কর্মকর্তা হিসেবে সবসময় সাংবাদিকবান্ধব থেকে উপজেলা তথা দেশের উন্নয়নে গণমাধ্যমকে সহযোগী শক্তি হিসেবে পাশে রাখবেন।
মতবিনিময় সভায় দৃষ্টিপাত ব্যুরো প্রধান শেখ শরিফুল ইসলাম, সাংবাদিক আমির হামজা, আবু ইসা, রাকিবুল হোসেন রাকিব, মো. আবদুল আহাদ, কাজী আল মামুন, এস এম ফারুক হোসেন, বাবলা আহমেদ, মীর জাহাঙ্গীর আলম, শিমুল হোসেন, আলমগীর হোসেন, গাজী শামসুর রহমানসহ প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণ ও ইউএনও’র আন্তরিক কথামালায় শরতের সেই বিকেল যেন হয়ে উঠেছিল এক মিলনমেলা।

















