আহসানুর রহমান রাজীব ২৯ ডিসেম্বর ২০২৫ , ৫:৩৪:৫৪ অনলাইন সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়েছে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায়। নির্ধারিত সময়ের মধ্যে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন জমাদানকারীদের মধ্যে দলীয় প্রার্থী ২৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৫ জন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও প্রতিন্দন্দিতায় রয়েছেন।
আসনভিত্তিক মনোনয়ন জমাদানকারী প্রার্থীদের তালিকা নিচে দেওয়া হলো-
সাতক্ষীরা-০১ আসন
এই আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-মোঃ ইয়ারুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস), মোঃ ইজ্জত উল্লাহ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), জিয়াউর রহমান (জাতীয় পার্টি), মোঃ হাবিবুল ইসলাম হাবিব (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), শেখ মোঃ রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং এস. এম. মুজিবর রহমান (স্বতন্ত্র)।
সাতক্ষীরা-০২ আসন
সাতক্ষীরা-০২ আসনে সর্বমোট ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন-মুহাম্মদ আব্দুল খালেক (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ আব্দুর রউফ (বিএনপি), মোঃ আশরাফুজ্জামান (জাতীয় পার্টি), জি. এম. সালাউদ্দীন (আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি), মোঃ ইদ্রিস আলী (বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ), শেখ মাতলুব হোসেন লিয়ন (জাতীয় পার্টি), মুফতী রবীউল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও শফিকুল ইসলাম শাহেদ (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি)।
সাতক্ষীরা-০৩ আসন
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। তারা হলেন-হাফেজ মুহাঃ রবিউল বাশার (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ আলিপ হোসেন (জাতীয় পার্টি), কাজী আলাউদ্দীন (বিএনপি), এম. এ. আসফউদ্দৌলা খান (স্বতন্ত্র), মোঃ শহিদুল আলম (স্বতন্ত্র), আসলাম আল মেহেদী (স্বতন্ত্র), রুবেল হোসেন (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি) এবং মোঃ ওয়েজ কুরনী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
সাতক্ষীরা-০৪ আসন
সাতক্ষীরা ০৪ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-জি. এম. নজরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ আব্দুর রশিদ (জাতীয় পার্টি), মোঃ মনিরুজ্জামান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), হুসেইন মুহাম্মদ মায়াজ (জাতীয় পার্টি), এইচ. এম. গোলাম রেজা (গণঅধিকার পরিষদ-জিওপি), এস. এম. মোস্তফা আল মামুন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মোঃ আব্দুল ওয়াহেদ (স্বতন্ত্র)।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পরবর্তী সময়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হবে।

















