শ্যামনগর

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ১৩ জুলাই ২০২৬ , ৩:১৩:২২ অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। সভায় বিভিন্ন বিষয়ে গঠিত উপকমিটির কার্যক্রম উপস্থাপন করা হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রেসক্লাবের গঠনতন্ত্রের সংশোধনী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।সভায় সহযোগী সদস্য ও বাংলাবাজার পত্রিকার শ্যামনগর থানা প্রতিনিধি মো. আব্দুল আহাদের সাধারণ সদস্যপদের আবেদনের বিষয়টি উত্থাপনের পর পর্যালোচনা করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও প্রেসক্লাবের আয়-ব্যয়সহ বিভিন্ন সাংগঠনিক ও প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সবশেষে সভাপতি আলহাজ সামিউল ইমাম আযম মনিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে সাধারণ সভার কার্যক্রম শেষ হয়।

আরও খবর