সাতক্ষীরা

বি.ডি.এফ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ফুলেল সংবর্ধনা

  শাহাদাত হোসেন রাজ ১৬ জুলাই ২০২৬ , ৩:২৫:৫৬ অনলাইন সংস্করণ

বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর–ধুলিহর–ফিংড়ী) প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে ব্রহ্মরাজপুর–ধুলিহর ইসলামী সমাজকল্যাণ পরিষদ।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ক্যাশিয়ার ও ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, ধুলিহর আবুবকর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, শামীম সানা, মোকলেছুর রহমান, আবু দাউদ, মাওলানা মহিব্বুল্লাহ, ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি জি. এম. আমিনুল হক, সহ-সভাপতি এম. এম. জয়নাল, সাধারণ সম্পাদক আরশাদ আলী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, অর্থ সম্পাদক শরিফুল আলম রানা, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক মুকুল হোসেন, প্রচার সম্পাদক সুজন ঘোষ এবং কার্যনির্বাহী সদস্য এস. এম. ইসমাইল হোসেন ও আবু সাঈদ।

শুভেচ্ছা বিনিময়কালে ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ বলেন, “সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরতে বি.ডি.এফ প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নবনির্বাচিত কমিটি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উভয় পক্ষ সাংবাদিকতা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর