আশাশুনিতে নতুন কুঁড়ি সিজন-২-এর প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে নতুন কুঁড়ি ২০২৬-২৭ সিজন-২-এর উদ্বোধন ও প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৮ নভেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।

সভায় উপস্থিত ছিলেন নতুন কুঁড়ির সদস্যসচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, কে এম রকিবুজ্জামান রকিব এবং আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় আগামী ৮ নভেম্বর নতুন কুঁড়ি সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইউনিয়নভিত্তিক লটারির মাধ্যমে খেলার সূচি নির্ধারণ করা হয়।

এ ছাড়া ১৩ জন ক্রীড়া সংগঠককে নিয়ে মূল কমিটি গঠন করা হয়েছে। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা ও মাঠ পরিচালনার জন্য গঠন করা হয়েছে পৃথক মাঠ পরিচালনা কমিটি।

সভায় প্রতিযোগীদের অংশগ্রহণ নিশ্চিত করা, সুশৃঙ্খলভাবে বিভিন্ন আয়োজন সম্পন্ন করা এবং নতুন কুঁড়ির কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন